রাজগঞ্জে ঝড়ো হাওয়ায় স্কুলের উপর ভেঙে পড়লো বিশাল গাছ,  হতাহতের খবর নেই

রাজগঞ্জ ১ জুনঃ ঝড়ো হাওয়ায় রাজগঞ্জের হরিচরণভিটা স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের উপর ভেঙে পড়ল বিশাল গাছ, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ।তবে ঘটনার সময় বিদ্যালয়ে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, দীর্ঘ গরমের ছুটির পর সোমবার থেকেই বিদ্যালয়ে পঠনপাঠন শুরু হয়। বিকেলের দিকে হালকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বিদ্যালয় চত্বরে থাকা একটি বড় গাছ আচমকাই ভেঙে পড়ে। গাছটি সরাসরি বিদ্যালয় উপর পড়ায় শ্রেণীকক্ষের ছাদ ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় স্কুলে কোনো ছাত্র-ছাত্রী, শিক্ষক বা শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাছটি আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল। হালকা ঝড়ো হাওয়ার ধাক্কায় সেটি ভেঙে পড়ে।দ্রুত গাছ সরিয়ে বিদ্যালয়ের মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes