রাজগঞ্জের করতোয়া-তালমা সেচ ক্যানেলে ভাঙ্গন, সমস্যায় বাসিন্দারা

রাজগঞ্জ, ২০ সেপ্টেম্বরঃ করতোয়া-তালমা সেচ ক্যানেলে ভাঙ্গন।সমস্যায় এলাকার বাসিন্দারা।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি সংলগ্ন সাহেবপাড়া এলাকার ঘটনা।  

জানা গিয়েছে, কয়েকদিন আগে এই করতোয়া সেচ ক্যানেলে জল ছাড়া হয়েছিল।গতকাল দুপুরে সেই ক্যানেলে দিয়ে জল যাওয়ার সময় আচমকাই সেচ ক্যানেলে সহ ক্যানেলের বাঁধের বেশকিছুটা অংশ ভেঙে পড়ে।ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন সাহেবপাড়া এলাকার বাসিন্দারা।

গ্রামের বাসিন্দারা জানান, এই সেচ ক্যানেলে দীর্ঘদিন থেকেই কিছু কিছু জায়গায় ফাটল ছিল।গতকাল জলের চাপে সেই ফাটলের বেশকিছুটা জায়গা ভেঙে যায়।সেইসময় সেখানে কেউ না থাকায় বড়সড়ো দুর্ঘটনা ঘটেনি।ক্যানেলেটি দ্রুত মেরামত করা না হলে গ্রামের মানুষের যেমন চলাচল করতে অসুবিধা হচ্ছে, তেমনি হাজার হাজার কৃষক জলের অভাবে চাষবাসের অসুবিধায় পড়বেন।তাই দ্রুত সেচ ক্যানেলের মেরামতের দাবি জানান স্থানীয়রা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes