সেতুর রেলিং ভেঙে সেতুতেই উল্টে গেল ট্রাক, প্রাণে বাঁচলেন ট্রাকের চালক ও সহকারী চালক

রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ সেতুর রেলিং ভেঙে সেতুতেই উল্টে গেল ট্রাক। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাকের চালক ও সহকারী চালক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে সাহুডাঙ্গির নাউয়াপাড়া ট্রাফিক পয়েন্টের কাছে ক্যানাল ব্রিজে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোডে নাউয়াপাড়া চৌরাস্তার মোড়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বুথ রয়েছে। এদিন একটি খালি ট্রাক গন্ডার মোড়ের দিক থেকে সাহুডাঙ্গির দিকে যাচ্ছিল। চৌরাস্তার মোড় পার হওয়ার সময় আমবাড়ি অভিমুখী আরেকটি ট্রাক খালি ট্রাকের পেছনে সজরে ধাক্কা মারে।

এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সেতুর উপর উল্টে যায়। অল্পের জন্য ট্রাকটি সেতু থেকে জলে পড়ে যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ট্রাক দুটি হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobetsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabet Built with ❤︎ by appycodes