শিলিগুড়ির সেবক রোডে ভেঙে পড়লো বিশালকার গাছ

শিলিগুড়ি, ৭ মেঃ শিলিগুড়ির সেবক রোডে ভেঙে পড়লো একটি বিশালকার গাছ।ঘটনায় এক যুবতি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।পাশাপাশি একটি টোটো ও স্কুটিও পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকাই ভক্তিনগর থানা অন্তর্গত সেবক রোডের ডন বস্কো মোড়ে একটি পুরোনো বিশালাকার গাছ টোটো এবং স্কুটির ওপর ভেঙে পড়ে।ঘটনায় এক যুবতি আহত হন।ঘটনার পর যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে রাস্তায় গাছ ভেঙে পড়ায় বেশকিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল।খবর পেয়েই ভক্তিনগর থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরবর্তীতে গাছটিকে কেটে সরিয়ে দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *