শপিংমলে স্পা এর আড়ালে চলছিল দেহব্যাবসা, পুলিশের অভিযানে গ্রেফতার ৩  

শিলিগুড়ি, ১০ মার্চঃ স্পা এর আড়ালে চলছিল দেহব্যাবসা, পর্দাফাস করল মাটিগাড়া থানার পুলিশ। গ্রেফতার ২ মহিলা সহ মোট ৩ জন। ধৃত ব্যাক্তির নাম কৃষ্ণ বিশ্বাস, ধৃত খড়িবাড়ি এলাকার বাসিন্দা। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। 
প্রসঙ্গত মাটিগাড়ার বহুপরিচিত একটি শপিং মলের ভেতরে দীর্ঘদিন ধরেই স্পা ও স্যালন এর নামে দেহব্যাবসার রমরমা কারবার চলছিল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের লাগাতার অভিযানের পরেও এই ব্যাবসা সম্পূর্নভাবে বন্ধ করা সম্ভব হয়নি। 
বুধবার রাতে মাটিগাড়া থানার আইসি ও ট্রাফিক এসিপি মনীষ কুমার যাদবের নেতৃত্বে ফের ওই শপিংমলে অভিযান চালিয়ে স্পা থেকে ২ মহিলা সহ মোট ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। 
তবে এই স্পা এর মালিক কে রয়েছে, কিভাবে তারা এই ব্যাবসা চালাচ্ছে এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes