শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ব্যানার সমেত গাড়ি আটক!

শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ ফের শুভেন্দু অধিকারীর ব্যানার শিলিগুড়ি জুড়ে।এবার ব্যানার সমেত গাড়ি আটক করলো পুলিশ।মহানন্দায় ছটপুজোর শুভেচ্ছা জানিয়ে ‘দাদার অনুগামী’ লেখা ব্যানার লাগানো হয়েছিল। শুক্রবার সেই ব্যানার সমেত একটি গাড়ি ও গাড়ির চালককে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।সূত্রের খবর, কে বা কারা এই ব্যানারগুলি লাগাচ্ছে তা জানার জন্যই গাড়ি চালককে আটক করা হয়। যদিও পুলিশের তরফে এব্যাপারে কিছু জানানো হয়নি।

কিছুদিন আগেও শিলিগুড়ির বিভিন্ন ট্রাফিক পয়েন্ট সহ জনবহুল রাস্তায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছিল। যেখানে লেখা ছিল ‘আমরা গর্বিত, আমরা দাদার অনুগামী’। তবে কে বা কারা সেই পোস্টারগুলি লাগিয়েছে তা জানা যায়নি। কিন্তু গত কয়েকমাস ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল।তিনি তৃণমূলেই থাকছেন নাকি দল ছাড়ছেন তা নিয়ে তর্ক-বিতর্ক , জল্পনা চলছেই।

তবে শুক্রবারের ঘটনায় তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আইন আইনের কাজ করবে। এটাতে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।যদিও পরে গাড়ি ও গাড়ির চালককে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes