রাজগঞ্জের শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ 

রাজগঞ্জ, ১৭ ডিসেম্বরঃ রাজগঞ্জের শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। পাঁচদিনে বেশকয়েকটি গবাদিপশু শিকার করে অবশেষে খাচাবন্দি হল চিতাবাঘটি। 
জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল সেখানকার বাসিন্দাদের। গত ১২ ডিসেম্বর চিতাবাঘের আক্রমণ ঘটে এবং তাতে একটি ছাগল মারা যায়। পরপর এমন ঘটনার পর চা বাগানে আতঙ্ক ছড়ায়। পাঁচদিন আগে বেলাকোবা বন দপ্তরের তরফে খাঁচা পাতা হয়। অবশেষে গতকাল সন্ধ্যায় খাঁচা বন্দী হয় চিতাবাঘটি। 
খবর পেয়ে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes