রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি! বিক্ষোভ বিজেপির- তৃণমূল নেতাদের ওপর চললো’ডিম থেরাপি’

রাজগঞ্জ, ২৮ জুলাইঃ রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ, তৃণমূল নেতাদের ওপর ‘ডিম থেরাপি’।

জানা গিয়েছে, শিকারপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধান প্রভা কুজুরের দফতরে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের ওপর চলে ডিম থেরাপি। ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপির অভিযোগ, শিকারপুর গ্রাম পঞ্চায়েতে একাধিক অনিয়ম রয়েছে। উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে না এবং গ্রাম পঞ্চায়েতের ক্যাজুয়াল স্টাফরাও ঠিকমতো কাজ করছেন না। অন্নপূর্ণা ভান্ডারের কাজ করা হয়নি।পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত নেতাদের ওপর ডিম থেরাপি করা হয়।

ঘটনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes