শিলিগুড়ি পুরনিগমের বৈদ্যুতিক কক্ষে আগুন, ক্ষয়ক্ষতির খবর নেই

শিলিগুড়ি, ২২ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের বৈদ্যুতিক কক্ষে আগুন।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। এদিন হঠাৎই বৈদ্যুতিক কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।বিষয়টি নজরে আসতেই পুরনিগমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন ভবনের প্রধান সুইচ বক্সে আগুন লেগেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে উপস্থিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং দমকল বাহিনীর সহায়তারও প্রয়োজন পড়েনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পাশাপাশি পুরনিগমের গুরুত্বপূর্ণ নথি বা অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes