এখনই সাবধান হন, নাহলে বিপদ পড়বেন! শিলিগুড়িতে যাত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইবাজ

শিলিগুড়ি, ৩ জুনঃ শিলিগুড়িতে যাত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে ছিনতাইবাজ।তাই এখনই সাবধান হন।নাহলে বিপদে পড়তে পারেন আপনিও।প্রথমে যাত্রী সেজে টোটোতে উঠছে এই ছিনতাইবাজরা।এরপর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গলায় ব্লেড ধরে ছিনতাই করে চম্পট দিচ্ছে।এমনই এক ঘটনা ঘটেছে প্রধাননগর থানা অন্তর্গত মার্গারেট স্কুলের পেছনে।

জানা গিয়েছে, সোমবার দুপুরে বিশ্বদীপ সিনেমা হলের সামনে থেকে তিন জন যাত্রী সেজে মার্গারেট স্কুলে যাবে বলে টোটোতে ওঠে।টোটোটি মার্গারেট স্কুলের পেছনে ফাঁকা গলি দিয়ে আসার সময় তিনজন টোটোচালকের গলায় ব্লেড ধরে তার টাকা ছিনতাই করে।

টোটো চালক চিৎকার করতেই দুজন ঘটনাস্থল থেকে চম্পট দেয়।তবে একজনকে ধরে ফেলে স্থানীয়রা।এরপর সেই ছিনতাইকারীকে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে।প্রধাননগর থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই বিষয়ে টোটো চালক জানান, তিনজন মার্গারেট স্কুলে যাবে বলে টোটোতে ওঠে।এরপর ফাঁকা জায়গায় আসতেই একজন আমার গলায় ব্লেড ধরে টাকা চায়।প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।পরে রাস্তায় লোক দেখতে পেয়েই একজনকে ধরে ফেলি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes