শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন পুরনিগমের কমিশনার

শিলিগুড়ি, ৩০ জুনঃ শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখা, জল জমার সমস্যা দূর করা এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।মঙ্গলবার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই।


এদিন পরিদর্শনের সময় এসএফ রোড এলাকায় রাস্তার ধারে থাকা একাধিক দোকান ড্রেনের উপর স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করে বসানো হয়েছে বলে নজরে আসে। এতে ড্রেন পরিষ্কারের কাজে বাধা সৃষ্টি হচ্ছে এবং বর্ষাকালে জল নিষ্কাশনের সমস্যা বাড়ছে। বিষয়টি নজরে আসতেই কমিশনার সংশ্লিষ্ট দোকান মালিকদের নির্দেশ দেন যে, আগামী তিনদিনের মধ্যে সেইসমস্ত কাঠামো খুলে দিতে হবে ড্রেন পরিষ্কারের জন্য। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেন।


পাশাপাশি বড় বড় হোর্ডিংগুলিও খতিয়ে দেখা হয়। যেসব হোর্ডিং নিয়ম না মেনে লাগানো হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কমিশনার।


এছাড়াও এসএফ রোডের একটি বহুতলের সামনে নির্মিত কয়েকটি দোকান ভবনের প্রবেশপথ আংশিকভাবে বন্ধ করে রেখেছে বলে অভিযোগ ওঠে।সংশ্লিষ্ট নির্মাণগুলি বৈধ কি না তা খতিয়ে দেওয়ার নির্দেশ দেন কমিশনার।


এদিন প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়াও কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ওয়ার্ডের বাসিন্দাদের যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই লক্ষ্যেই এই পরিদর্শন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinomadridbetgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetgobahisultrabetcratosroyalbetjojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomporn livespincocasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetcasibomjojobetjojobetmarsbahisgrandpashabetmarsbahispusulabetgrandpashabetjojobetjojobetjojobetjojobetpusulabetholiganbettambetmercurecasino girişbetplayMercurecasinocasibomgrandpashabetbettilt girişbettiltmatbetimajbetvdcasinomatbet güncel girişbetciopusulabetamkbet girişamkbetesbet girişibizabet girişibizabetjojobetcashwin girişcasibomcasibom girişgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes