নাবালক-নাবালিকাদের দেওয়া হচ্ছিল হুক্কা, পুলিশের অভিযানে গ্রেফতার ৪

শিলিগুড়ি, ২ মেঃ শিলিগুড়ির সেবক রোডের একটি শপিংমলে অনাভ্রিন বারে নাবালক নাবালিকাদের দেওয়া হচ্ছিল হুক্কা।অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম রাজ প্রধান(৩০), অভিষেক লিম্বু(২৮), শ্রিয়াংশু সামান্তা(২৫) এবং প্রদিম রাই।

জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়িকে মাদকমুক্ত করতে ‘সে নো টু ড্রাগস’ অভিযান শুরু করেছে।এই অভিযানের আওতায় রবিবার রাতে ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেবক রোডে শপিংমলে অনাভ্রিন বারে অভিযান চালায়।সেখানে দুজন নাবালককে হুক্কা খেতে দেখা যায়।এরপরই দুই নাবালককে উদ্ধারের পাশাপাশি ওই বারে কর্মরত ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।    

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahiscasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes