শিলিগুড়িতে পৃথক দুটি চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে পৃথক দুটি চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া সামগ্রী সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম সুজীত লামা(২৬) এবং সঞ্জীব দাস(২১)।

জানা গিয়েছে, গত ২৩শে জুলাই রাতে ডাবগ্রাম এলাকায় সন্তোষ কুমার ভগত নামে এক ব্যাঙ্কের ম্যানেজারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।মোবাইল চুরি হয়।ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।এই ঘটনার তদন্তে নেমে প্রায় ২ মাস পর গতকাল রাতে টিকিয়াপাড়া থেকে সুজিত লামাকে গ্রেফতার করে পুলিশ।অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে।  

অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর সুভাষপল্লী এলাকার বিদ্যুৎ বিভাগের অফিস থেকে এসির তার চুরির ঘটনা ঘটে।থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ।এই ঘটনায় গতকাল রাতে টিকিয়াপাড়া থেকে সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়।ধৃতের কাছ থেকে এসির তার উদ্ধার হয়।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes