শিলিগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

শিলিগুড়ি, ২৫ জুলাইঃ শিলিগুড়ির ভক্তিনগর থানা অন্তর্গত আইজি অফিসের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা।মৃত্যু হল এক বাইক চালকের।মৃতের নাম রাজু ছেত্রী।

জানা গিয়েছে, রাজু ছেত্রী যে বুলেট বাইকটি নিয়ে আসছিলেন সেটির নম্বর প্লেট কালিম্পংয়ের।একটি ট্রাককে বাঁদিক থেকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।মৃত্যু হয় বাইক চালকের।

খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও বাইকটি বাজেয়াপ্ত করে।ঘটনায় ট্রাক চালককে হেফাজতে নেওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes