স্পিকার বক্সের মধ্যে লুকিয়ে মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচারের ছক, গ্রেফতার ২

শিলিগুড়ি, ২৭ জুলাইঃ স্পিকার বক্সের মধ্যে লুকিয়ে মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচারের ছক।তার আগেই যৌথভাবে অভিযান চালিয়ে মাদক সহ দুজনকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম নাম সইদুল ইসলাম ও শচীন ঠাকুর। জানা গিয়েছে, পুলিশ গতকাল সন্ধ্যায় মাটিগাড়ার পরিবহন নগরে বাসস্ট্যান্ডের ভেতরে একটি নির্জন এলাকা থেকে সন্দেহের ভিত্তিতে দুজনকে আটক করে।তল্লাশি চালিয়ে সইদুল ইসলামের সবজির ব্যাগ থেকে একটি স্পিকার উদ্ধার করা হয়। স্পিকারটি খোলার পর তার ভেতর থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সইদুল ইসলাম স্পিকার বক্সের ভেতরে লুকিয়ে মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার নিয়ে এসেছিল।বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা শচীন ঠাকুর সেই মাদক নিতে পৌছায়। ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes