দিল্লির ছাত্র বিক্ষোভের আঁচ,শিলিগুড়িতে মিছিল করলো এসএফআই

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ দিল্লির জন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের সমর্থনে শিলিগুড়িতে মিছিল করলো এসএফআই। একাধিক দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে আজ বাঘাযতীন পার্ক থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে কোর্ট মোড়, হাসমি চক হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে স্লোগান দেন এবং তার পদত্যাগের দাবি তোলেন।

এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, ছাত্রদের ন্যায্য দাবি ও আন্দোলনকে উপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে যে দাবি ছড়িয়ে পড়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এদিন এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, আমরা চাই দ্রুত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ছাত্রদের একাধিক দাবি নিয়ে আজ আমরা শিলিগুড়িতে মিছিল করেছি এবং আগামীদিনেও আমাদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes