শিলিগুড়িতে জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির ঘটনায় গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৩ জুলাইঃ কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের এইচডিপিই পাইপ চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতরা হল সঞ্জয় বণিক, উজ্জ্বল মহন্ত এবং পবিত্র রায়।অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৬৮ হাজার টাকার ১৪২টি চোরাই পাইপ উদ্ধার করেছে।

জানা গিয়েছে, চুরি হওয়া সামগ্রীর মোট বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জুলাই সরকারি ঠিকাদার মানস কুমার সাহা অভিযোগ দায়ের করেন যে, জল জীবন মিশনের অধীনে কেনা পাইপগুলি দেবীডাঙ্গা পূর্বপাড়ার একটি খালি জমিতে রাখা হয়েছিল। তদন্তে জানা গেছে, ১৭ এপ্রিল পর্যন্ত সমস্ত পাইপ সেখানেই ছিল, কিন্তু পরে প্রায় ৬০০টি পাইপ উধাও হয়ে যায়।

তদন্ত চলাকালীন রাতের নিরাপত্তারক্ষী পবিত্র রায়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়,সুপারভাইজারের নির্দেশেই পাইপগুলো সরানো হয়েছিল। এরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করে।আলিপুরদুয়ার ও বাগডোগরা সহ বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া পাইপগুলি উদ্ধার করা হয়।
ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।পলাতক সুপারভাইজারের খোঁজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes