শিলিগুড়িতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল ২ অভিযুক্ত

শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল ২ অভিযুক্ত। শিলিগুড়িতে এমন ঘটনায় চাঞ্চল্য পুলিশ মহলে। অভিযুক্তদের সন্ধানে শহরজুড়ে তল্লাশি পুলিশের।

জানা গিয়েছে, সোমবার রাতে কৃষ্ণ দে, দেবাশিষ দাস নামে দুই যুবককে ধরে এনজেপি থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ ছিল।

মঙ্গলবার সকালে তাঁদের মেডিক্যাল করতে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। সেসময় জেলা হাসপাতালের সামনে থেকে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় দুই যুবক। ঘটনার পর অভিযুক্তদের সন্ধানে শহরজুড়ে তল্লাশিতে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes