‘গেট ওয়েল সুন’ কার্ড হাতে শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ গোলাপ এবং ‘গেট ওয়েল সুন’ কার্ড হাতে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে ‘গেট ওয়েল সুন’ কার্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়।পাশাপাশি গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্বরা।

প্রসঙ্গত, অভিষেক ব্যানার্জির ছেলের জন্মদিন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন  কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টি উপলক্ষে একটি অভিজাত হোটেলে ৫০০ পুলিশকর্মী,বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।এই টুইট ঘিরে শুরু হয় বিতর্ক।এরপরই তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে ‘গেট ওয়েল সুন’ কার্ড পাঠানোর কর্মসূচি শুরু হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত, দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় সহ অন্যান্যরা।

এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় বলেন, আমাদের বিরোধী দলনেতা যেভাবে বিভিন্ন রকম মন্তব্য করে চলেছে,একটি বাচ্চাকে নিয়েও কুৎসা করছে তারই প্রতিবাদে এই কর্মসূচি।দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করে একটি করে গোলাপ এবং চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetjojobetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes