শিলিগুড়িতে তরুণের মৃত্যুর ঘটনায়, তদন্তে ফরেনসিক টিম

শিলিগুড়ি, ৪ আগস্টঃ গুলমায় গিয়ে জলে ডুবে শিলিগুড়ির এক তরুণ অমিত সাহানির মৃত্যুর ঘটনার তদন্তে এলো জলপাইগুড়ির ৪ সদস্যের ফরেনসিক টিম।এদিন প্রধাননগর থানার আইসি’র সঙ্গে ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে।

জানা গিয়েছে, এদিন ঘটনাস্থলে গিয়ে নদীর জলের গভীরতা মাপেন টিমের সদস্যরা।এর পাশাপাশি সেখানকার জল ও মাটির নমুনা সংগ্রহ করেন।ঘটনাস্থলের ভিডিওগ্রাফিও করা হয়।এছাড়াও এই গোটা ঘটনা নিয়ে প্রধাননগর থানার আইসি এর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত সাহানি তাঁর ৬ বন্ধুর সঙ্গে গুলমায় যায়।সেখানে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় অমিত সাহানির।এই ঘটনা যে দুর্ঘটনা তা মানতে নারাজ মৃতের পরিবার।এরপরই অমিতদের বন্ধুদের বিরুদ্ধে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের পরই প্রধাননগর থানার পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ফরেনসিক টিমের সাহায্য নেয়।

এরপরই আজ জলপাইগুড়ি থেকে ফরেনসিক টিম ঘটনাস্থলের তদন্তে আসে।বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes