শিলিগুড়িতে উদ্ধার বিহার নম্বরের গাড়ি, গ্রেফতার চালক

শিলিগুড়ি, ৩ নভেম্বরঃ এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে শিলিগুড়িতে উদ্ধার হল বিহার নম্বরের একটি স্করপিও গাড়ি।এই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে।ধৃতের নাম মহম্মদ মিরাজ আলম।

জানা গিয়েছে, সোমবার রাতে তিনবাত্তি মোড় এলাকায় নাকা তল্লাশি চলাকালীন  একটি বিহার নম্বরের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।গাড়িটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই চালকের কথায় অসংগতি ধরা পরে।

এরপরই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।গাড়ির চালক মিরাজ আলমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় যে গাড়িটি চুরি করে অন্যত্র নিয়ে যাচ্ছিল সে।মঙ্গলবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes