শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের নাম মুজাফফর আলি।ধৃত মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা।তার কাছ থেকে ৩৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে খবর, গতকাল মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে আসে মুজাফফর আলি।মাটিগাড়ায় সিটি সেন্টারের কাছে ব্রাউন সুগার নিয়ে দাঁড়িয়ে ছিল সে।এদিকে গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় হানা দেয় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।ব্রাউন সুগার সহ মুজাফফরকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerganobetmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes