শিলিগুড়িতে নকল মদ সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি,২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির ঘোগোমালি এলাকায় অভিযান চালিয়ে নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট।ধৃতদের নাম নিতাই সাহা,পার্থ সাহা ও সুবল দাস।জানা গিয়েছে, এদের মধ্যে নিতাই সাহা ও সুবল দাস এই নকল মদ কারবারির সঙ্গে যুক্ত রয়েছে এবং পার্থ সাহা গাড়ি চালক।নিতাই শিলিগুড়ির হাকিমপাড়া,সুবল বাঘাযতিন কলোনি ও পার্থ ঘোগোমালির বাসিন্দা।

সূত্রের খবর, গতকাল রাতে একটি পিকআপ ভ্যানে এই নকল মদ নিয়ে ফুলবাড়ির দিকে যাওয়ার কথা ছিল।সেইসময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোগোমালি এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে তল্লাশি চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা।পিকআপ ভ্যানের ভেতর থেকে ৫৯ কার্টুন নকল মদ উদ্ধার হয়।যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetgrandoperabettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabet Built with ❤︎ by appycodes