ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেফতার হল বাংলাদেশী, তদন্তে পুলিশ

ফাঁসিদেওয়া, ২৩ জুলাই: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের গ্রেফতার হল বাংলাদেশী। ধৃত আওয়ামী লীগের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতো বলে জানা গিয়েছে।ধৃতের নাম সৈফুদ্দীন অপূর্ব।বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার ফাঁসিদেওয়ার ধনিয়া মোড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয়রা এক সন্দেহভাজন যুবককে আটক করে।পরে পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করে ও গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করার পর কলকাতা এবং পরে ফাঁসিদেওয়া এলাকায় ঘোরাঘুরি করছিল। ধৃতের কাছে কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে, ধৃত আওয়ামী লীগের হয়ে প্রতিবাদ করায় গ্রেফতার হয়েছিল। এরপরেই জীবন বাঁচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। ধৃতের কাছে থেকে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় ও বাংলাদেশের সিমকার্ড ও টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে শুধু কি জীবন বাঁচাতে ভারতে প্রবেশ? নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, তার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes