অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার নিউজিল্যান্ডের বাসিন্দা, উদ্ধার ভারতীয় আধার-প্যান- ড্রাইভিং লাইসেন্স

খড়িবাড়ি, ২৭ নভেম্বরঃ অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের অভিযোগে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার নিউজিল্যান্ডের বাসিন্দা।ধৃতের নাম অ্যান্ড্রু জেমস।ধৃতের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে সেই নিউজিল্যান্ডের বাসিন্দাকে গ্রেফতার করে এসএসবি।ভারতীয় আধার কার্ড দেখিয়ে প্রবেশের চেষ্টা করছিল সে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশী নাগরিককে।ধৃতের নাম মহম্মদ নুরুল ইসলাম।এরপর ধৃতদের খড়িবাড়ি থানায় তুলে দেওয়া হয়।

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।বাংলাদেশী নাগরিকের সঙ্গে নিউজিল্যান্ডের বাসিন্দার সঙ্গে কি সম্পর্ক রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes