উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন টয়লেটে যাওয়ার সময় স্কুলের সিঁড়ি থেকে পড়ে আহত ছাত্রী  

রাজগঞ্জ ২৪ মার্চঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন টয়লেটে যেতে গিয়ে স্কুলের সিড়ি থেকে পড়ে আহত হল এক পরীক্ষার্থী।আহত পরীক্ষার্থীর নাম দেবশ্রী রায়।সে আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন হাইস্কুলের ছাত্রী।

জানা গিয়েছে, শুক্রবার বেলাকোবা গার্লস হাইস্কুলে অর্থনীতি বিষয়ের পরীক্ষা ছিল ছাত্রীর।প্রায় এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পর টয়লেটে যাওয়ার সময় স্কুলের সিড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পায় সেই পরীক্ষার্থী।এরপরই তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য তাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরীক্ষকেরা।সেখানে ভর্তি করা হয় তাকে।মাথায় চোট পাওয়ায় বাকি সময়ের পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি ছাত্রীর পক্ষে।বতর্মানে ছাত্রীর অবস্থা স্থিতিশীল।

এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসেন বেলাকোবা কেবল পাড়া হাইস্কুলের সেন্টার সেক্রেটারি এবং বেলাকোবা ফাঁড়ির পুলিশ ও ছাত্রীর পরিবারের সদস্যরা।

এই বিষয়ে সেন্টার সেক্রেটারি অভিজিৎ গুহ বলেন, ওই পরীক্ষার্থী টয়লেটে যাওয়ার পথে স্কুলের সিড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় চোট পায়।বাকি সময়ের পরীক্ষা সে দিতে পারেনি।পরীক্ষা দিতে পারলে ব্যবস্থা করা যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes