‘সবাই বলেছিল আমরা জিতবো, তৃণমূল জিতবে কেউ বলেনি’- অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ যে ওয়ার্ড থেকে জিতে মেয়র হয়েছিলেন।সেই ওয়ার্ডেই এবার শিলিগুড়ি পুরনিগম ভোটে হারের মুখ দেখতে হয়েছে বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে।

এর আগে বিধানসভা নির্বাচনেও তৃতীয় স্থান পেয়েছিলেন অশোক ভট্টাচার্য।পুরনিগম ভোটে ৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।এই ওয়ার্ড থেকেই গত পুরনিগম ভোটে জিতেছিলেন তিনি।কিন্তু এবার তৃণমূলের প্রার্থী আলম খানের কাছে হারতে হয়েছে অশোক ভট্টাচার্যকে।

এদিকে হারের পর তার কথা, এমন ফল হবে ভাবিনি।সবাই বলেছিল আমরা জিতবো।কেউ বলেনি তৃণমূল জিতবে।অপ্রত্যাশিত ফল।দলের হারের কারণ নিশ্চয় পর্যালোচনা করা হবে।তবে এবার বামেদের তরফে অনেক তরুণ প্রজন্মের প্রার্থীও ছিলেন।কিন্তু হারতে হয়েছে সকলকে।গতবার যেখানে ২৩ টি আসন ছিল।তা এবার কমে দাড়িয়েছে ৪ টিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetMeritkingJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes