শহরের গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তা ম্যাস্টিক করা হবে- মেয়র গৌতম দেব

শিলিগুড়ি,৭ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে ম্যাস্টিক রোড করা হবে।এছাড়াও ভগ্নপ্রাপ্ত এবং দুর্বল সেতুগুলিকে নতুন করে বানানো হবে।বৃহস্পতিবার পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।এদিন এলাকার কাউন্সিলর দীপ্ত কর্মকারকে নিয়ে এলাকা পরিদর্শন করেন মেয়র।

৪৩ লক্ষ টাকা ব্যায়ে অরবিন্দপল্লী মেইন রোডটিকে ম্যাস্টিক করা হচ্ছে।মূলত সেই কাজের গতি খতিয়ে দেখতে ওয়ার্ডে যান মেয়র। সেইসময় ২২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংযোগকারী বেহাল সেতুটি মেয়রের নজরে আসে।দ্রুত সেতুটি পুনর্নির্মান করা হবে বলে জানান তিনি।আগামী ১৫ দিনের মধ্য নব নির্মিত ম্যাস্টিক রোডেরও উদ্বোধন করা হবে বলেও জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes