ডিআরআই এর অভিযানে লক্ষাধিক টাকার সোনা সহ গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ ময়নাগুড়ি সংলগ্ন হুসলুডাঙ্গা টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সোনা সহ এক পাচারকারীকে গ্রেফতার করলো ডিআরআই শিলিগুড়ি ইউনিট।ধৃতের নাম মটিয়ার মিয়াঁ (৫০)।কোচবিহারের বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই খবর পায় যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কোচবিহার থেকে শিলিগুড়িতে সোনা পাচার করা হবে।এই খবরের ভিত্তিতে ডিআরআই শনিবার ময়নাগুড়ির হুসলুডাঙ্গা টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে মটিয়ার মিয়াঁকে গ্রেফতার করে।পরে শিলিগুড়ি অফিসে এনে তার তল্লাশি চালানো হয়।সেইসময় ধৃতের কাছ থেকে ৬ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়।

উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৬৯৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫৬ লক্ষ টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes