শ্বশুরবাড়ি থেকে উদ্ধার জামাইয়ের ঝুলন্ত দেহ

মালদা,২৩ আগস্টঃ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার জামাইয়ের ঝুলন্ত দেহ।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নুরপুর অঞ্চলের গোবিন্দপুর গ্রামে।মৃতের নাম টোটন রায়।পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায় বাড়ি।গত দুই মাস ধরে গোবিন্দপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে গোবিন্দপুর এলাকার বাসিন্দা লালি সরকারের সাথে প্রেম করে বিয়ে হয় টোটন রায়ের।এদিকে এই বিয়ে নিয়ে ছেলের বাবা নারাজ থাকায় অশান্তি শুরু হয় বাড়িতে।এই অশান্তির জেরে দুই মাস আগে স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি গোবিন্দপুরে চলে আসেন টোটন রায়।

মৃতের স্ত্রী জানান, শনিবার ফোন মারফত নিজের বাবার সঙ্গে কথা হয় তার স্বামীর।ফোনে দুজনের মধ্যে সামান্য কিছু তর্কবিতর্ক হয়।এরপর রাতেই ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ রাতে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।রবিবার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandpashabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes