শিলিগুড়িতে মাদক পাচারের ছক, এসটিএফ এর অভিযানে উদ্ধার ব্রাউন সুগার- গ্রেফতার ১

ফাঁসিদেওয়া, ২৯ জুলাইঃ ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি আটক করে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করলো এসটিএফ।ধৃতের নাম মহম্মদ নুর, মালদার জামালপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, চারচাকা গাড়িতে করে মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।সন্দেহজনক গাড়ি আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০৫ গ্রাম ব্রাউন সুগার।

পরে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে মাদক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes