উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
জলপাইগুড়িতে তিস্তার চর থেকে নিখোঁজ শ্রমিকের পচাগলা মৃতদেহ উদ্ধার
জলপাইগুড়ি, ৯ মেঃজলপাইগুড়ি তিস্তা নদীর চর থেকে নিখোঁজ চা শ্রমিকের পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম রতিয়া ওঁরাও।জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিক ছিলেন তিনি।
জানা গিয়েছে, ভোট পরবর্তী সময় থেকেই নিখোঁজ ছিলেন রতিয়া ওঁরাও।পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।এদিন সকালে তিস্তা নদীর চরে গরু চরাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কিভাবে তার মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
