নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য  

রাজগঞ্জ, ৯ জুলাইঃ নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীপাড়া এলাকার কারতোয়া নদীতে।মৃতের নাম তরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ন্যাসীপাড়ার ওই যুবক বুধবার সকালে জাল নিয়ে স্থানীয় করতোয়া নদীতে মাছ ধরতে যায়।দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তরিফুল বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।গতকাল রাজগঞ্জ পুলিশের সহায়তায় রাত ৮ টা অবধি নদীতে তল্লাশি চালালেও তার কোন হদিস পাওয়া যায়নি।

এরপর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ এবং বিডিও এনসি শেরপা। নামানো হয় বিপর্যয় মোকাবিলা দল।অবশেষে নদী থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes