টিকাকরণ কেন্দ্রে বহিরাগতরা, উত্তেজনা ২৪ নম্বর ওয়ার্ডে

শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ সরকারিভাবে টিকাকরণ চলছে।কিন্তু সেখানে  নাকি ঘুরছে বহিরাগতরা? অথচ তাঁরা কেউ টিকা নিতে আসেননি।নিজেদের ভলেন্টিয়ার বলে দাবি করছে।এমনই অভিযোগে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডে।বহিরাগতরা যে টিকা গ্রহণ কেন্দ্রে ঘুরছেন তা ধরাও পড়ল ক্যামেরায়।

পুরনিগমের তরফে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে চলছিল টিকাকরণ।কিন্তু সেই টিকাকরণের সময় স্কুলে ভেতর ঢুকে পড়ে বহিরাগতরা।বাসিন্দাদের অভিযোগ সেই বহিরাগতরা ঠিক করে দিচ্ছে কারা টিকা পাবেন।মঙ্গলবার এমনই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়।

স্থানীয় কিছু বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে তারা লাইনে দাড়িয়েছিলেন।কিন্তু কিছু যুবক তাঁদের লাইন থেকে বের করে দেয়।জানানো হয় যাদের কাছে ফোন গিয়েছে তাঁরা টিকা পাবেন।এরপরই ক্ষোভে ফুলেশ্বরীতে পথ অবরোধ করেন বাসিন্দারা।পরে স্কুলের সামনে গিয়েও বিক্ষোভ দেখাতে থাকেন।এদিকে পুলিশ আসার পর দেখা যায় স্কুলের ভেতর কিছু যুবক ঘুরছে।তারা দাবি করে তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে।অথচ পুরনিগমের তরফে কোনও ভলেন্টিয়ার নিয়োগ করা হয়নি।

এদিকে স্থানীয় তৃণমূল নেতা বিকাশরঞ্জন সরকার জানান, সকাল থেকে ভালভাবে টিকাকরণ হচ্ছিল।কিন্তু বিজেপির কিছু কর্মী এসে ঝামেলা করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandoperabettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobetsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabet Built with ❤︎ by appycodes