বাঁশের আড়ালে কাঠ পাচারের ছক! বাগডোগরায় উদ্ধার বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ

বাগডোগরা, ২৫ এপ্রিলঃ বাঁশের আড়ালে কাঠ পাচারের ছক।বাগডোগরায় বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ উদ্ধার। বনদফতর সূত্রে খবর, গতকাল রাত ২টা নাগাদ বাগডোগরা গোঁসাইপুরে নাকা তল্লাশি চালায় বাগডোগরা বনদফতর।সেখানে মহারাষ্ট্র নম্বরের একটি বাঁশ বোঝাই লরিকে দাঁড় করানোর চেষ্টা করলে চেকপোস্ট ভেঙ্গে পালানোর চেষ্টা করে লরিটি।এরপর বনদফতরের কর্মীরা ধাওয়া করলে কলেজ মোড় এলাকায় লরিটি রেখে পালিয়ে যায় চালক।ঘটনায় বাঁশ বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয়।বাঁশের আড়ালে উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মা টিক কাঠ। উদ্ধার কাঠের বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।গোটা ঘটনার তদন্তে নেমেছে বন দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *