তিন বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ফুলবাড়ির জিতেন ছেত্রী, সাহায্যের আবেদন পরিবারের  

ফুলবাড়ি, ১৫ মেঃ দীর্ঘ তিন বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা  জিতেন ছেত্রী।অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে কোনরকমে চলছে সংসার।এই অবস্থায় সাহায্যের আবেদন জানালেন তিনি। 

জিতেন ছেত্রীই বাড়ির একমাত্র উপার্জনকারী।বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, এক ছেলে ও এক মেয়ে।স্ত্রী মারা গিয়েছেন চার বছর আগে।এদিকে তিন বছর ধরে হাই সুগারে শয্যাশায়ী জিতেন ছেত্রী।টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।এদিকে নুন আনতে পান্তা ফুরায় অবস্থাতে ওষুধ কেনারই টাকা জুটছে না।বিনা চিকিৎসায় বিছানায় পড়ে চোখের জল ফেলছেন তিনি।

বৃদ্ধা মা মিনা কুমারি ছেত্রী মাসে এক হাজার টাকা ভাতা পান।সেই টাকা দিয়েই কোনরকমে দুবেলা লবণ ভাত খেয়ে বেঁচে আছে পরিবারটি।এই পরিস্থিতিতে সহৃদয় মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসুস্থ জিতেন ছেত্রী এবং তার মা মিনা দেবী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes