বিধাননগরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ফাঁসিদেওয়া, ৬ মেঃ ফাঁসিদেওয়ার বিধাননগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে দখল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, ব্যানার, হোর্ডিং ভেঙে দেওয়ার পাশাপাশি লিফলেট ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন ব্লক সভাপতি কাজল ঘোষ। তিনি জানান, জনগনের এই রায় মেনে নেওয়া উচিত। বিজেপির এই কাজ নয়। তবে আদি বিজেপি এই কাজ করেনি। নব্য বিজেপি এই ধরনের কাজ করেছে।পার্টি অফিস আমার কাছে মন্দির। বিজেপি সাংসদ ও জেলা নেতৃত্ব আমাদের দলীয় কার্যালয় ফিরিয়ে দিক এই আবেদন জানান তিনি। এই বিষয়ে ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দূর্গা মুর্মু বলেন, এটা বিজেপি কর্মীদের কাজ নয়। তৃণমূল এই কাজ করে বিজেপিকে বদনাম করছে। এই অন্যায় যেন কেউ না করে সেই বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *