টোটো চালককে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আরেক টোটো চালকের বিরুদ্ধে, আটক অভিযুক্ত

বাগডোগরা, ১ জুলাইঃ টোটো চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, এদিন এক টোটো চালক শশীভূষণ ঝা মদ্যপ অবস্থায় ব্যাঙডুবির সেনা ছাউনিতে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও এক শিক্ষককে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন।সেইসময় অধিক যাত্রী বহন ও মদ্যপ অবস্থায় থাকার কারণে ব্যাঙডুবির প্রবেশদ্বার থেকে তাকে ঘুরিয়ে দেয় সেনা জওয়ানরা।পরবর্তীতে টোটো চালক উত্তম সরকার পানিঘাটা মোড় হয়ে ঘুরপথে তাদের বিদ্যালয়ে পৌঁছে দেয়।এতেই ঈর্ষা হয় শশীভূষণের।পরবর্তীতে উত্তম সরকার টোটো স্ট্যান্ডে আসলে শশী ভূষণ খুকরি দিয়ে তার উপর এলোপাথাড়ি হামলা চালায় বলে অভিযোগ।জখম হন উত্তম সরকার।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।পরবর্তীতে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তম সরকার।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টোটো চালক শশীভূষণ ঝা’কে আটক করেছে বাগডোগরা থানার পুলিশ।ঘটনায় ন্যায্য বিচারের দাবি করেন আহত টোটো চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes