সাধারণ মানুষকে সচেতন করতে ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফে ট্রাফিক সচেতনতা অভিযান

শিলিগুড়ি, ২২ জুলাইঃ সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড বুধবার সেবক রোডের বিশাল মোড়ে বিশেষ ট্রাফিক সচেতনতা অভিযান চালানো হল। এদিন এই অভিযানের নেতৃত্ব দেন ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী। অনুষ্ঠানে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত, ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে হেলমেটবিহীন বাইক চালকদের বিনামূল্যে নতুন হেলমেট বিতরণ করা হয়। পুলিশ আধিকারিকরা গাড়ি চালকদের সচেতন করেন।হেলমেট শুধুমাত্র, চালান এড়ানোর উপায় নয় বরং পথ দুর্ঘটনায় জীবন বাঁচানোর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes