খড়িবাড়ি, ২৩ জুলাইঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৫৬ বছর বয়সী এক মহিলার।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির দুধগেট-দুলালজোত সংলগ্ন রেললাইনে।
জানা গিয়েছে, রাধিকাপুর-শিলিগুড়িগামী ৭৫৭০৭ নম্বর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ধনমায়া বিশ্বকর্মার। মৃত মহিলা খড়িবাড়ির মঞ্জয়জোত এলাকার বাসিন্দা ছিলেন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং রেল প্রশাসনের কর্মীরা। পরে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
