ট্রাকে আগুন লাগিয়ে দিল নেশায় মত্ত যুবক

শিলিগুড়ি,১৬ জানুয়ারিঃ নেশায় মত্ত হয়ে ট্রাকে আগুন লাগিয়ে দিল এক যুবক।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভোলানাথ পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বন্ধ হয়ে যাওয়া একটি কয়লার ডিপো রয়েছে। সেই ডিপোতে একটি ট্রাক রাখা রয়েছে প্রায় কয়েক মাস ধরে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ কয়লার ডিপোটিতে মাঝে মাঝেই বসে নেশার আসর। আশেপাশের এলাকা থেকে বেশ কিছু যুবক ওখানে এসে নেশার আড্ডা বসায়।

তেমনই গতকাল রাতে ঠাকুরদাস রায় নামের এক যুবক ওই কয়লা ডিপোতে ঢুকে নেশা করে। নেশার ঘোরে কয়লার ডিপোতে থাকা ট্রাকটিকে আগুন লাগিয়ে দেয়। এরপরই স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে জ্বলন্ত গাড়ির আগুন নেভায়। এই ঘটনায় আশিঘর ফাঁড়ির পুলিশ ওই যুবককে আটক করে। যদিও অভিযুক্ত ঠাকুরদাস রায়ের বক্তব্য ধূমপান করতে গিয়েই গাড়িতে আগুন লেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes