উল্টো রথের পূণ্য তিথিতে তুলসী গাছের চারা বিতরণ বিজেপি তপসিলি মোর্চার

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ উল্টো রথের দিন সামাজিক ও ধর্মীয় উদ্যোগ নিল শিলিগুড়ি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির তপসিলি মোর্চা। শুক্রবার ইসকন মন্দিরের সামনে সাধারণ মানুষের মধ্যে তুলসী গাছের চারা বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপসিলি মোর্চার সভানেত্রী মনীষা সরকার সহ অন্যান্য কর্মীরা।বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং তুলসী গাছের চারা সংগ্রহ করেন।

মনীষা সরকার জানান, উল্টো রথের দিনে তুলসী গাছ বিতরণের বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি প্রতিটি বাড়িতে শুভ শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। পরিবেশ রক্ষার বার্তা দিতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes