উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাই ভুগছেন নিরাপত্তাহীনতায়, উপাচার্যকে দেওয়া হল স্মারকলিপি  

শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ নিরাপত্তাহীনতায় ভুগছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।নিরাপত্তার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়ে আধিকারিক হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা।

জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার ঠিক আগেই জমি আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে মাইক বাঁধতে গেলে নিরাপত্তাকর্মীরা বাঁধা দেন।অভিযোগ, সেইসময় নিরাপত্তা আধিকারিক সুদাস লামাকে শারীরিক হেনস্তা করা হয়।ঘটনার পর আন্দোলনকারী অভিজিৎ সান্যাল মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এর বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার উপাচার্যকে লিখিত অভিযোগ জানান তারা।।

নিরাপত্তা কর্মীদের পক্ষে হীরেন বর্মন জানান, তাদের আধিকারিক সুদাস লামাকে হেনস্থা করার অর্থ সকল কর্মীদের অপমান করা। তাই নিরাপত্তার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছি।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ওমপ্রকাশ মিশ্র জানান, অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে মাইক বাজানোর কোন নিয়ম নেই। নিরাপত্তা আধিকারিককে হেনস্থা করার ঘটনা কোনমতেই মেনে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes