উপপ্রধানের স্ত্রী’য়ের বিরুদ্ধে চড় মারার অভিযোগ ঘিরে উত্তেজনা

শিলিগুড়ি,১৯ আগস্টঃ সমস্যার কথা জানাতে গিয়েছিলেন উপপ্রধানকে।বদলে উপপ্রধানের স্ত্রীর হাতে সপাটে চর খেলেন অভিযোগকারী মহিলা।ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের জামুড়িভিটার ঘটনা।

জানা গিয়েছে, বৃষ্টিতে ওই এলাকায় হাঁটু জল জমে।এলাকার প্রায় সমস্ত রাস্তাই কাঁচা।যে কারণে বর্ষাকালে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।বিষয়টি বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতকে বলা হলেও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

স্থানীয়রা জানান, গত বুধবার থেকে বৃষ্টির জেরে জামুড়িভিটা এলাকা জলমগ্ন।এই সমস্যাগুলি নিয়েই স্থানীয় উপপ্রধান পতলাল রায়ের বাড়িতে হাজির হয়েছিলেন এলাকাবাসীরা।আর তাতেই বিপত্তি।অভিযোগ, সেইসময় এক অভিযোগকারী মহিলাকে সপাটে চর মারেন উপপ্রধানের স্ত্রী আলোমতি রায়।অভিযোগ, শুধু মারধরই নয় ধাক্কা দিয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়।

এদিকে উপপ্রধানের স্ত্রীর এমন ব্যাবহারে ক্ষুদ্ধ হয়ে পথ অবরোধে সামিল হন এলাকাবাসীরা।দীর্ঘক্ষণ ভালোবাসা মোড় সংলগ্ন রাজবংশী মোড়ে পথ অবরোধ করে রাখেন তারা।যদিও পরবর্তীতে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, উপপ্রধান সহ তার স্ত্রী ও তাদের দুই ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে স্থানীয় বাসিন্দাদের তরফে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান পতলাল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabet girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştarafbetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetbetsalvador girişgameofbetbetsalvadorpalacebetbetgit girişpalacaebetbetgitgameofbet girişgameofbet girişgameofbetgameofbetgrandpashabet girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetbetsalvadorcasibomgrandpashabetcasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes