স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ

আলিপুরদুয়ার, ২৮ জুলাইঃ স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য নারারথলিতে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্য কর্মী সঠিক সময়ে উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন না।পরিষেবা দিতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন।এর প্রতিবাদে উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মেরে দেওয়া হয় বলে জানান তারা।

ঘটনার খবর পেয়ে উপস্বাস্থ্য কেন্দ্রে যায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।পুলিশ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ওই স্বাস্থ্যকর্মী এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে এদিন পুলিশের উপস্থিতিতে ওই স্বাস্থ্যকর্মী আশ্বাস দেন আগামীদিনে সঠিকভাবেই উপস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes