বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ বৃদ্ধ ফিরল বাড়ি

চোপড়া, ২৬ মেঃ বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে পাঁচ মাস আগে উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ এক বৃদ্ধ ফিরল বাড়ি।বৃদ্ধের নাম রামজিত গিরি(৬৫)।বাড়ি উত্তর প্রদেশের  ভাগরু জেলার বারিয়ারপুর থানা এলাকায়।

বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তি নিখোঁজ হন।তার পরিবারের তরফে স্থানীয় থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।

দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট থানার পুলিশ ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি।অবশেষে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনির হাট সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় সীমান্তরক্ষীরা ওই বৃদ্ধকে দেখতে পান।এরপর জিজ্ঞাসাবাদ করে তার সম্পর্কে জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ।

এরপর আজ চোপড়া থানার পুলিশের সহযোগিতায় রামজিত গিরির পরিবারের সদস্যদের হাতে তাকে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes