বাড়ি ফেরার পথে এক ভবঘুরে ব্যক্তির পাথরের আঘাতে জখম সাইকেল আরোহী  

রাজগঞ্জ, ৮ এপ্রিলঃ সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে এক ভবঘুরে ব্যক্তির পাথরের আঘাতে গুরুতর আহত হলেন এক ব্যক্তি।ঘটনাটি হয়েছে রবিবার রাতে সাহুডাঙ্গি- আমবাড়ি রাজ্যে সড়কের ক্যানেলমোড় এলাকায়।আহত ওই ব্যক্তির নাম মজারুল মহম্মদ(৩৮)।রাজগঞ্জের মান্তাদাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে একব্যক্তি আমবাড়ির দিকে যাচ্ছিলেন।সেইসময় সাহুডাঙ্গি সংলগ্ন ক্যানাল মোড়ে আসতেই রাস্তার পাশে থাকা এক ভবঘুরে ব্যক্তি পাথর দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করে। রাস্তায় লুটিয়ে পড়েন ব্যক্তি।মাথায় গুরুতর আঘাত পান।

ব্যক্তির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। বাসিন্দারা সেই ভবঘুরেকে ধরে ফেলেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes