চলন্ত ডাম্পারের কেবিনে আচমকা আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

গজলডোবা, ৪ জানুয়ারিঃ চলন্ত ডাম্পারের কেবিনে আচমকা আগুন।অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডাম্পার চালক এবং সহকারি চালক।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গজলডোবায় ভোরের আলোতে নবনির্মিত ঝুলন্ত সেতুর কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বালি বোঝাই ডাম্পার ওদলাবাড়ির দিক থেকে আমবাড়ির দিকে আসছিল। ভোরের আলোর ঝুলন্ত সেতুর কাছে আচমকা ডাম্পারটিতে আগুন ধরে যায়।ঘটনার পর দ্রুত ডাম্পারটিকে থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক এবং সহকারি চালক।অন্যদিকে ঝুলন্ত সেতুতে কাজের জন্য রাখা জলের ট্যাংকের জল দিয়ে আগুন নেভানো হয়।

এদিকে খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন বাসিন্দারা।তবে কি কারনে আগুন লাগল তা এখনও জানা জায়নি।শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা। এদিন এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ঝুলন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল অবরুদ্ধ হয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভোরের আলো থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes