উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
ভোটের ফল প্রকাশের পরেই উত্তেজনা রাজগঞ্জে, প্রধানের বাড়িতে ভাঙচুর
রাজগঞ্জ, ৫ মেঃ ভোটের ফল প্রকাশের পরেই উত্তেজনা ছড়াল রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগছ গ্রামে।
অভিযোগ, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। শুধু প্রধানের বাড়িই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই হামলার পিছনে বিজেপি সমর্থকদের হাত রয়েছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।বিজেপি নেতা ধনঞ্জয় মল্লিকের বক্তব্য, এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাঁর দাবি, আগে থেকেই দলের মধ্যে কিছু বিবাদ ছিল, আর ভোটের ফল ঘোষণার পর বিজেপিকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
