উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বিপত্তি! পুলিশের জন্যই পরীক্ষা দিতে পারল ছাত্রীরা

শিলিগুড়ি, ১৪ মার্চঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটলো বিপত্তি। কিন্তু শেষে পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল দুই পরীক্ষার্থী। যদি না এদিন পুলিশ থাকতো তবে কী যে হতো তা ভেবেই হাত পা কাপছিল দুই ছাত্রীর।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে যায়। কিন্তু শিলিগুড়িতে দুই পরীক্ষার্থী এদিন ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিল। এরপর যখন তাঁরা জানলো যে ভুল পরীক্ষাকেন্দ্রে চলে এসেছে তখন ঘড়িতে ১০ টা বেজে গিয়েছে।

জানা গিয়েছে এদিন হিন্দি স্কুলের দুই ছাত্রী শিলিগুড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে ওই স্কুল তাঁদের পরীক্ষাকেন্দ্র নয়। বাবুপাড়ায় জোৎস্নাময়ী স্কুল পরীক্ষাকেন্দ্র। এরপর চিন্তায় পড়ে যায় দুই ছাত্রী। এদিকে স্কুলের পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তায় ছিল পুলিশ। শিলিগুড়ি থানার এসআই গোপাল মণ্ডল তিনি ডিউটিতে ছিলেন। ঘটনা জানার পর তিনি সঙ্গে সঙ্গে ছাত্রীদের গাড়িতে ওঠান। এরপর গাড়িতে হুটার বাজিয়ে কয়েক মিনিটের মধ্যে জোৎস্নাময়ী স্কুলে পৌঁছে দেন দুই ছাত্রীকে। শেষ পর্যন্ত সামান্য দেরী হলেও পরীক্ষায় বসতে পেরেছে ওই দুই ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes